Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ১২ জানুয়ারি ২০২৫

নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না আল হিলাল

নেইমারের এক মিনিটের দাম ৩০ কোটি টাকা

নেইমারের এক মিনিটের দাম ৩০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

২০২৩ সালে ইউরোপ অধ্যায় শেষ হয় নেইমারের। পিএসজি থেকে বিশাল অঙ্কে দলে এ ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। এরপর পেরিয়ে গেছে ১৮ মাস। ইনজুরির কারণে এতো লম্বা সময়ে সৌদি ক্লাবের হয়ে মাত্র সাতটি ম্যাচে মাঠে নামেন নেইমার।

২০২৪ সালে বলতে গেলে পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। আল হিলালের হয়ে মাত্র ২টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে খেলেছেন মোটে ৪২ মিনিটে। আর এ ৪২ মিনিটে খেলেই নেইমার যে পরিমাণ অর্থ পেয়েছেন তা জানলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য।

নেইমার ইনজুরিতে পড়লেও তাকে বেতন দেয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল! তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।  

তার মানে প্রতি মিনিট মাঠে থাকার জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!

এসিএল চোটের কারণে বর্তমানেও পর্যন্ত মাঠের বাইরে আছেন নেইমার। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। তবে ক্লাব তার সঙ্গে চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য