Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫

ছেলেদের বিপিএল শেষেই ৩ দল নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন 

শুরু হচ্ছে মেয়েদের বিপিএল

চার দল নিয়ে করার ইচ্ছা থাকলেও ভালো মানের ক্রিকেটারের অভাবের কারণেই দল কমিয়েছেন বলে জানিয়েছেন ফাহিম।

শুরু হচ্ছে মেয়েদের বিপিএল
ফাইল ছবি

মেয়েদের বিপিএল আয়োজন করার কথা অনেক দিন ধরেই বলে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেটার চূড়ান্ত রূপ দিতে প্রস্তুত বিসিবি। ছেলেদের বিপিএল শেষেই ৩ দল নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্ট আয়োজন করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দেখতে এসে আবেদীন ফাহিম বলেছেন, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিলো নারীদের ক্রিকেটকে আর কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

সে বিষয়টা মাথায় রেখে মেয়েদের জন্য বিপিএলটা করা যায় কিনা সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা ছিলো এবং আজ সিদ্ধান্ত হয়েছে যে আমরা মেয়েদের বিপিএল আয়োজন করবো।

মেয়েদের প্রথম বিপিএল তিন দলের হবে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবির পরিচালক বলেছেন, তিনটি দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে। আর সেটা এ বিপিএল শেষ হবার পরপরই আয়োজন করা হবে।

আট থেকে নয়দিনের মধ্যে এ টুর্নামেন্ট শেষ করা হবে। ইতিমধ্যে আমরা বেশ কিছু ফ্র‍্যাঞ্চাইজির সাথে কথা বলেছি এবং তারা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এটা আমরা শুরু করতে চাই। আমরা দেখতে চাই নারীদের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্ট কতটুকু ইফেক্ট ফেলবে।

আমরা আশা করছি নারী ক্রিকেটকে এই টুর্নামেন্ট আরেক লেভেল উন্নত করবে।

চার দল নিয়ে করার ইচ্ছা থাকলেও ভালো মানের ক্রিকেটারের অভাবের কারণেই দল কমিয়েছেন বলে জানিয়েছেন ফাহিম। তিনি বলেছেন, একটা মান সম্মত টুর্নামেন্ট করার জন্য যে মানের খেলোয়াড় প্রয়োজন সেটা বেশি দল হলে হয়তো পাওয়া সম্ভব হবে না। আমরা প্রথমে চিন্তা করেছিলাম চারটা দল নিয়ে করা যায় কিনা। সেক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে।

আমরা মনে করেছি তিনটা দল নিয়ে আয়োজন করলে খুব প্রতিযোগিতা পূর্ণ একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব এবং এর থেকে খুব ভালো ফলাফল আসবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট