Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ২২ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা
ছবি: সংগৃহীত

বোর্ডার–গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্টের আগে মাঠের বাইরে ছড়াচ্ছে রোমাঞ্চ। মাত্র তিনদিন আগে মেলবোর্নে পৌঁছে বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান বিরাট কোহলি। এখানেই শেষ নয় সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কোনো সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

গতকাল রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এ তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয়। বিপরীতে জাদেজা স্বদেশি গণমাধ্যমের কাছে হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন। যা মানতে পারছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্টরা।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, মেলবোর্ন বিমানবন্দরে নেমেই এক নারী সাংবাদিকের দিকে তেড়ে যান বিরাট কোহলি। তার ধারণা– ওই সাংবাদিক কোহলির সঙ্গে থাকা স্ত্রী আনুষ্কা শর্মা ও দুই সন্তান ভামিকা-অকায়ের ফুটেজ নিচ্ছিলেন। যা দেখে ক্ষুব্ধ কোহলি চ্যানেল নাইনের সাংবাদিককে শাসান এবং ছবি না তুলতে অনুরোধ করেন তিনি। কোহলিকে অবশ্য পাল্টা জবাব দিয়ে সে সাংবাদিক বলেন, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই।

অন্যদিকে জাদেজা ইস্যুতে অজি গণমাধ্যম জানিয়েছে, পুরো মৌসুমেই ভারতের সংবাদ সম্মেলন শুরু হয়েছে ইংরেজি প্রশ্ন দিয়ে এবং তাতে উত্তরও দিয়েছেন দেশটির ক্রিকেটাররা। শেষদিকে তারা হিন্দিতে প্রশ্ন নেন। আবার ভারতীয় সাংবাদিকরা সংবাদ সম্মেলন শুরু করেন ইংরেজি প্রশ্ন দিয়ে। কিন্তু গতকাল ৩০ মিনিট দেরিতে গণমাধ্যমের মুখোমুখি হন জাদেজা। এরপর কেবল হিন্দি ভাষায় তিনি ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। নয় মিনিটেই শেষ হয়ে যায় তার কনফারেন্স। দ্রুততম সময়ে তাকে বাসে তুলে নেন ভারতীয় টিম ম্যানেজার মোলিন পারিখ।

এমনকি সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলেও তাদের ‘সময় নেই’ বলে জানিয়ে দেন ভারতীয় এ কর্মকর্তা। এক পর্যায়ে নাকি তাদের উদ্দেশ্যে ‘দয়া করে ক্যামেরা নামান’ বলেও মন্তব্য করেন তিনি। ‘একটি ইংরেজি প্রশ্ন করতে পারি?’ এমন প্রশ্নেও হাত নেড়ে ‘না’ উত্তর দেন জাদেজা। এমন ঘটনায় অস্ট্রেলিয়ার সাংবাদিকরা বেশ হতাশ। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এ প্রথম স্থানীয়দের কোনো প্রশ্ন করার সুযোগ ছাড়াই সংবাদ সম্মেলনে শেষ হয়েছে বলে উল্লেখ করেছে অজি সংবাদমাধ্যমটি।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী