Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ২২ জানুয়ারি ২০২৫

টানা সপ্তম জয়

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় লিভারপুল 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় লিভারপুল 
ছবি: সংগৃহীত

টানা সপ্তম জয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে লিভারপুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঘরের মাঠে মোহামেদ সালাহ ও হার্ভে এলিয়টের গোলে লিলকে ২-১ গোলে হারায় আর্না স্লটের দল। 

নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগে টানা ষষ্ঠ জয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়েই রেখেছিলো লিভারপুল। সপ্তম ম্যাচে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ড্র দরকার ছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ লিডারদের। আর আর্না স্লটের কোচিংয়ে উড়তে থাকা দলটি ঘরের মাঠে আধিপত্য নিয়ে ৩৪ মিনিটে সালাহ'র গোলে এগিয়ে যায়। কুর্তিস জোন্সের লম্বা পাস ধরে ইউরোপের ফুটবলে ৫০তম গোলটি করেন মিশরীয় অভিজ্ঞ ফরোয়ার্ড। 

দ্বিতীয়ার্ধে লুইস দিয়াসকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিলের আইসা মান্দি। ৫৯ মিনিটে ১০ জনের দল হয়েও তিন মিনিট পর জোনাথান ডেভিডের গোলে সমতায় ফেরে অতিথি দল। আসরে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল। 

এরপর ৬৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে এলিয়টের শট লিলের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে স্বস্তির জয়েই মাঠ ছাড়ে অ্যানফিল্ডের ক্লাবটি। পরে দারউইন নুনেস গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। সাত খেলায় পূর্ন ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে তিন পয়েন্টের ব্যবধানই ধরে রাখলো লিভারপুল। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩