Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ১৩ মে ২০২৬

নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, লাখ টাকা জরিমানা

নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, লাখ টাকা জরিমানা
ছবি: সবার দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং সরকারি অনুমোদন না থাকায় দুটি ডেন্টাল ল্যাবরেটরিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের পপুলার ডেন্টাল ল্যাবরেটরি ও মা ডেন্টাল ল্যাবরেটরিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন উপজেলার মীরওয়ারিশপুরে অভিযান চালায়। অভিযানে পপুলার ডেন্টাল ল্যাবরেটরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ছাড়পত্র না থাকা এবং টেকনোলজিস্টদের পেশাগত সনদ না পাওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ও ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সরকারি অনুমোদন ও প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে মা ডেন্টাল ল্যাবরেটরিকে ডেন্টাল কাউন্সিল আইনে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকারনামা নেয়া হয় এবং প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এনএসআইয়ের ফিল্ড কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, লাখ টাকা জরিমানা
শার্শার কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম, দেখার কেউ নেই
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
উচ্চ রক্তচাপ এখন দেশের শীর্ষ রোগ, টেকসই অর্থায়ন জরুরি
মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে উদ্বেগ: বুয়েটকে গবেষণার নির্দেশ হাইকোর্টের
শাটডাউন কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ
বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা
হামে মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
আবারও হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
নোলানের ‘দ্য ওডিসি’তে দেবী অ্যাথেনা জেনডায়া
চীনের সিনোভ্যাক দিলো ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক
কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম
স্টারমারের দলে বিদ্রোহ, একদিনে ৩ মন্ত্রীর পদত্যাগ
ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক কিউআর কোড