Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ২২ অক্টোবর ২০২৬

লাগতো অনলাইন রেজিস্ট্রেশন

পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় মাসে ২২টি ডিজে পার্টি

পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় মাসে ২২টি ডিজে পার্টি
ছবি: সংগৃহীত

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেয়া বাসায় মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০২৫ সাল থেকে চলা এসব আয়োজনে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতেন তরুণ-তরুণীরা। জনপ্রতি প্রায় ৬০০ টাকা নিয়ে এসব পার্টির আয়োজন করা হতো বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশ সদস্যরা।

ডিবির এ কর্মকর্তা জানান, ভবনটিতে প্রবেশের সময় সেখানে প্রায় ২২টি গাড়ি দেখতে পান তারা। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিলো এবং সিসা সেবনের কারণে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ ছিলো। পার্টিতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারও ছিলেন বলে দাবি করেন তিনি।

ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় সেখানে ২৬ জন তরুণী ছিলেন। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও সেখানে ছিলেন বলে জানান তিনি।

মদ, ইয়াবা ও কুশ উদ্ধারের দাবি

ডিবি জানায়, অভিযানের সময় বাসা থেকে মদের তিনটি বোতল, ইয়াবা ও কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট কিছু সামগ্রীও উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্টি বন্ধ হয়ে যায়। পরে সেখানে থাকা ব্যক্তিরা ভবনের বিভিন্ন কক্ষে চলে যান। ওই ভবনে মোট পাঁচটি কক্ষ ছিলো বলে জানান ডিবির উপপুলিশ কমিশনার।

অনলাইন নিবন্ধনে চলত আয়োজন

ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করে এতে অংশ নিতেন। প্রতি মাসে ২০ থেকে ২২টি আয়োজনের তথ্য পাওয়া গেছে। প্রতিটি আয়োজনে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেয়া হতো বলে জানান তিনি।

এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেছে ডিবি। তবে এসব আয়োজনে অর্থ লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণ এবং বাড়ির মালিকের সঙ্গে আয়োজকদের আর্থিক সম্পর্কের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আটক ৮৫ জনের বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানা

ওই বাসা থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে নেয়া ব্যবস্থার বিষয়ে ডিবির উপপুলিশ কমিশনার জানান, পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন কারাভোগের আদেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও তিন দিন কারাভোগ করতে হবে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে, অভিজ্ঞতা কম: মনি
পণ্যবাহী গাড়ি আটকে লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ জনকে শোকজ
রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
বয়স্কভাতার টিপসইয়ে জমি হাতছাড়া বৃদ্ধের
ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল
পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় মাসে ২২টি ডিজে পার্টি
লাকসামে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার শুরু
নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা নেতা হন: স্পিকার
আসামে বাঙালি মুসলমানদের ঘরবাড়ি উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো মসজিদও
বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন, ঘাটজুড়ে বিদায়ের আবেগ
বার্সেলোনা নয়, আমরাই সেরা: পিএসজি
সাজেক পর্যটনকেন্দ্র ফের বন্ধ ঘোষণা
ঢাকায় ৪র্থ SQAT Bangladesh: অংশ নিচ্ছেন ISTQB’র বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট