Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:২১, ২২ অক্টোবর ২০২৬

প্রকৌশলী বরখাস্ত

লাকসামে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার শুরু

লাকসামে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার শুরু
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ওই অংশে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে ট্রেনটির চালক মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, রেলপথে সংস্কারকাজ চলার বিষয়টি তাদের আগে জানানো হয়নি। এ বিষয়ে আগে থেকে অবহিত করা হলে প্রয়োজনীয় সতর্কতা নেয়া সম্ভব হতো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চালক জানান, ট্রেনটির গতি কম থাকায় দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা কম হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং রেলপথ সংস্কারকাজের সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বে কোনো অবহেলা ছিলো কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে দুর্ঘটনায় ঢাকাগামী আপলাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ হয়ে পড়লেও বিকল্প লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল অব্যাহত রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মূল লাইন দ্রুত সচল করার কাজ চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে দুর্ঘটনার কারণ, সম্ভাব্য গাফিলতি এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।

তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হতে বিলম্ব এবং রেলপথ সংস্কারের বিষয়ে চালকের অভিযোগও তদন্তে গুরুত্ব পেতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে, অভিজ্ঞতা কম: মনি
পণ্যবাহী গাড়ি আটকে লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ জনকে শোকজ
রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
বয়স্কভাতার টিপসইয়ে জমি হাতছাড়া বৃদ্ধের
ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল
পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় মাসে ২২টি ডিজে পার্টি
লাকসামে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার শুরু
নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা নেতা হন: স্পিকার
আসামে বাঙালি মুসলমানদের ঘরবাড়ি উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো মসজিদও
বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন, ঘাটজুড়ে বিদায়ের আবেগ
বার্সেলোনা নয়, আমরাই সেরা: পিএসজি
সাজেক পর্যটনকেন্দ্র ফের বন্ধ ঘোষণা
ঢাকায় ৪র্থ SQAT Bangladesh: অংশ নিচ্ছেন ISTQB’র বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট