Sobar Desh | সবার দেশ যশোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৪, ৩ নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে জুলাই  স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজড ২ পুলিশ

‘জয় বাংলা’ স্লোগানে জুলাই  স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজড ২ পুলিশ
ছবি: সংগৃহীত

যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোররাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কয়েকজন যুবক জুলাই স্মৃতিস্তম্ভের মূল বেদিতে উঠে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে দ্রুত সেখান থেকে নেমে চলে যেতে দেখা যায়। এ সময় একজনকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।

পুলিশ জানায়, স্মৃতিস্তম্ভ চত্বরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে নিরাপত্তার দায়িত্বে দুজন পুলিশ সদস্য মোতায়েন থাকেন। সোমবার রাতেও সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যেই দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে প্রবেশ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, স্মৃতিস্তম্ভের পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার সময় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ
‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত’
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
কাতার বিমানবন্দরে বিদেশিদের ভিড়, ছড়ালো দেশ ছাড়ার গুজব
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শিক্ষার্থীদের তালা ভেঙে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো ছাত্রদল
পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের ৫ নির্দেশনা ইরানের
চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০