Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭, ৩১ মে ২০২৬

শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী 

শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী 
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরী গড়ে তুলতে শুধু সরকার বা সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার যৌথ দায়িত্ব। নাগরিকরা সচেতন হলে ঢাকা আরও সুন্দর ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

খিলগাঁওয়ের সমাবেশে তারেক রহমান বলেন, তিনি নিজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে নগরীর পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি সারা বছর নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, এ দেশ যেমন আমাদের, তেমনি এ শহরও আমাদের। তাই শহরের পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের সবার। শুধু পরিচ্ছন্নতাকর্মী বা সিটি করপোরেশনের ওপর নির্ভর করলে হবে না, নাগরিকদেরও সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে নগরী পরিষ্কার রাখার চেষ্টা করছেন। তবে নাগরিকরা যদি যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করেন, তাহলে নগরীর পরিচ্ছন্নতা রক্ষা করা অনেক সহজ হবে। এতে পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হবে এবং নগরবাসী একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারবেন।

তিনি বলেন, ঢাকা শহর পরিষ্কার থাকলে নাগরিকদের চলাচল সহজ হবে, পরিবেশ হবে আরও সুন্দর ও স্বাস্থ্যকর। একটি পরিচ্ছন্ন নগরী দেশের সামগ্রিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে নয়াপল্টনে আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশের মানুষের জীবনমান দ্রুত উন্নত হবে এবং বৈষম্য কমে আসবে।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি পালন করে আসছে। তবে এ ধরনের মানবিক কর্মকাণ্ড শুধু দলীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়; ব্যক্তিগত উদ্যোগেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অন্যতম শিক্ষা। আমরা যদি তার আদর্শ অনুসরণ করতে চাই, তাহলে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে হবে।

দেশের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিরা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আরও বেশি অবদান রাখেন, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন দ্রুত সম্ভব হবে।

বক্তব্যের শেষাংশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তারেক রহমান বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়েই তিনি রাজনীতি করেছিলেন। সে আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ওপর বর্তায়।

নয়াপল্টনের কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ