Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:১৮, ১০ আগস্ট ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত সবাই বাংলাদেশি নাগরিক।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারখানায় আগুনের তীব্রতা বেশি থাকায় লাশগুলো পুড়ে গেছে। ফলে নিহতদের পরিচয় শনাক্ত করতে স্থানীয় কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি। তবে তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারখানায় নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের পরিচয় শনাক্তে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন। লাশ শনাক্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এর আগে রোববার রাতে এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি আরবের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। তাদের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মন্ত্রী জানান, দুর্ঘটনার পর থেকেই সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত বাংলাদেশিদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে সরকার থাকবে এবং লাশ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

এ ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও অসীম কষ্ট সহ্য করার শক্তি দেয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব