ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্কবার্তা
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের নাম ব্যবহার করে টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল দেয়ার কথা বলে ফোনে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়া এবং বিভিন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ সামনে আসায় এ সতর্কবার্তা দেয়া হয়েছে। একই সঙ্গে পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্রসহ ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।