Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ৩১ জুলাই ২০২৬

লন্ডনে নাজেহাল আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে বাঁচেন হাছান মাহমুদ

লন্ডনে নাজেহাল আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে বাঁচেন হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে একটি রেস্টুরেন্টে বাংলাদেশের সাবেক মন্ত্রী ও পলাতক আওয়ামী লীগ নেতা শ. ম. রেজাউল করিমকে ঘিরে বিক্ষোভ ও প্রশ্নবাণের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যান বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।

বুধবার (২৯ জুলাই) পশ্চিম লন্ডনের এলপোট লেন এলাকার আনান সেন্টারের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলুসহ ১০ থেকে ১২ জন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্টে বসে থাকা শ. ম. রেজাউল করিমকে ঘিরে কয়েকজন ব্যক্তি বিভিন্ন অভিযোগ তুলে প্রশ্ন করছেন। ভিডিওতে গুম, খুন, দুর্নীতি এবং দেশ থেকে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে তার কাছে জবাব চাওয়া হয়। তবে তিনি এসব প্রশ্নের কোনও উত্তর না দিয়ে নীরব থাকেন।

বিক্ষোভকারীদের দাবি, শেখ হাসিনার সরকার পতনের পর শ. ম. রেজাউল করিম বাংলাদেশ ছেড়ে ভারত হয়ে যুক্তরাজ্যে যান। তারা অভিযোগ করেন, দেশে সংঘটিত গুম, হত্যা, ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন এবং দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দিতে পারেননি। পরে উপস্থিত কয়েকজনের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু বলেন, খবর পেয়ে তারা রেস্টুরেন্টে যান এবং শ. ম. রেজাউল করিমের কাছে বিভিন্ন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চান। কিন্তু তিনি কোনও বক্তব্য না দিয়ে সেখান থেকে চলে যান।

তিনি আরও দাবি করেন, এর আগে একই এলাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে ঘিরেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। সেবারও তিনি স্থান ত্যাগ করেন বলে জানান রিবলু।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ