Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৩, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ০৭:৫৬, ১০ আগস্ট ২০২৬

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
ছবি: সংগৃহীত

পার্লামেন্টের অধিবেশন চলাকালে কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একের পর এক চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় এক আইনপ্রণেতা। এ ঘটনায় পার্লামেন্টে ব্যাপক হট্টগোল শুরু হলে অধিবেশনের কার্যক্রম স্থগিত করা হয়।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার কসোভোর পার্লামেন্টে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্ক চলছিলো। এ সময় আলোচনার জন্য অতিরিক্ত সময় চান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কুর্তি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধী আইনপ্রণেতা কাদরিজা।

একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। একটি-দুটি নয়, পরপর চারটি ডিম ছোড়া হয় কুর্তির দিকে। একই সময় কাদরিজা চিৎকার করে বলতে থাকেন, ‘তোমার জন্য লজ্জা!’

ঘটনার পর পার্লামেন্টের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত আইনপ্রণেতা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাদরিজাকে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি সামাল দিতে পার্লামেন্টের সভাপতির নির্দেশে অধিবেশনের সরাসরি টেলিভিশন সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়। পরে পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয়।

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কসোভোর রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে আগাম নির্বাচন ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান মতবিরোধের মধ্যেই এ ডিম ছোড়ার ঘটনা ঘটলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা