Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ৮ আগস্ট ২০২৬

পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত

পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রফতানির জন্য আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এর ফলে দেশটির বৃহৎ বাজারে বাংলাদেশি আনারস রফতানির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যা দুই দেশের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের তথ্য অনুযায়ী, এ অনুমোদন পেতে বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, বাংলাদেশ উপহাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর ধরে ধারাবাহিক যোগাযোগ ও প্রয়োজনীয় কূটনৈতিক ও কারিগরি কার্যক্রম পরিচালিত হয়েছে।

দীর্ঘদিনের সে প্রচেষ্টার ফলেই পাকিস্তানের বাজারে বাংলাদেশের তাজা আনারস রফতানির আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পাকিস্তানে বাংলাদেশি আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। ফলে এ অনুমোদনের মাধ্যমে দেশটির বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের প্রবেশ আরও সহজ হবে এবং রফতানি আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।

এ ছাড়া পাকিস্তানে আনারস রফতানির সুযোগ সৃষ্টি হওয়ায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে অন্যান্য ফল ও কৃষিপণ্যের আমদানি-রফতানিও আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন রফতানি বাজার তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা