Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ৮ অক্টোবর ২০২৬

রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন

রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
বামে মারা যাওয়া আইনজীবী রফিকুল হোসেন মিয়া ও ডানে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন—বৃহস্পতিবার সন্ধ্যায় এমন খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয়। মারা গেছেন হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়া।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইনজীবী রফিকুল হোসেন মিয়া।

এর আগে সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম ও আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি ভুল বলে নিশ্চিত করা হয়।

হাইকোর্টের আইনজীবী রফিকুল হোসেন মিয়ার সঙ্গে সুপ্রিম কোর্টে একই কক্ষে বসতেন অ্যাডভোকেট নুরুন্নবী। তিনি জানান, রফিকুল ইসলাম মিয়া ও রফিকুল হোসেন মিয়া একই কক্ষে বসতেন। এ কারণে দুজনের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, মারা গেছেন রফিকুল হোসেন মিয়া। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

অন্যদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাসায় রয়েছেন।

আইনজীবী রফিকুল হোসেন মিয়া সুপ্রিম কোর্ট বারের মূল ভবনের ২২০ নম্বর কক্ষে বসতেন। ওকালতি পেশায় আসার আগে ১৯৮০-এর দশকে তিনি কলেজে শিক্ষকতা করেছেন।

একই নামের দুই ব্যক্তিকে ঘিরে তৈরি হওয়া এ বিভ্রান্তির কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সংশ্লিষ্ট আইনজীবী ও তার ব্যক্তিগত সহকারীর বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের