Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ২১ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় রদবদল: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

মন্ত্রিসভায় রদবদল: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন সংসদ সদস্য যুক্ত হচ্ছেন। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে। এ নিয়ে সরকারের ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়ার আলোচনা রয়েছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আফরোজা খানম (রিতা)। তাকে খাদ্য অথবা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়েও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ার কথা রয়েছে। বর্তমানে এ দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই পদে বহাল থাকবেন বলে জানা গেছে।

অন্যদিকে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পাশাপাশি জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলছে।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, মন্ত্রিসভার পুনর্বণ্টনের তালিকায় আরও কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের নাম যুক্ত হতে পারে। শেষ মুহূর্তে দায়িত্ব বণ্টনে কিছুটা পরিবর্তনও আসতে পারে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়িয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। একই দরবার হলেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ পড়ানো হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
মন্ত্রিসভায় রদবদল: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ