Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ৩১ অক্টোবর ২০২৬

ইউএনওর উদ্যোগে প্রশংসা

‘অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন’

‘অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন’
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সাধারণ মানুষের প্রবেশ সহজ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তার কার্যালয়ের দরজায় টাঙানো হয়েছে একটি বার্তা—‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’ এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউএনওর কার্যালয়ের দরজায় বার্তাটি দেখা যায়। প্রবেশপথে নেমপ্লেটের পাশে টাঙানো নির্দেশনায় বলা হয়েছে, সেবাপ্রত্যাশীদের কক্ষে প্রবেশের আগে আলাদা অনুমতি নিতে হবে না। এমনকি জুতা খুলে রাখারও প্রয়োজন নেই।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো এবং সেবাপ্রত্যাশীদের সহজে ইউএনওর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। কেউ কেউ বাধ্য হয়ে দালালের দ্বারস্থ হন, এতে তাদের ভোগান্তি বাড়ে। বরুড়ার ইউএনওর কার্যালয়ের এ বার্তা সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করবে।

আরেক বাসিন্দা শওকত আলী বলেন, এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রেখেই এমন নির্দেশনা দেয়া হয়েছে। এ উদ্যোগের জন্য ইউএনওর প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি।

স্থানীয়দের মতে, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং সরকারি দফতরে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে এমন জনবান্ধব উদ্যোগ গুরুত্বপূর্ণ। এতে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ ও মানবিক হবে।

এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, সরকারি দফতর মানুষের সেবা দেয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনও সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেয়া হয়েছে।

তিনি বলেন, তার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেনো সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন, সেটিই তার প্রত্যাশা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেকে ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটক-স্থানীয়রা
তাহসিফের মৃত্যু: বাবার মামলা, গ্রেফতার বন্ধু দীপ
কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেয়া চলবে না: লংমার্চ পূর্ব সমাবেশে জামায়াত আমির
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না
এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন-ইউএনওর উদ্যোগে প্রশংসা
যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা বহিষ্কার
ইনানীতে নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, ১৫ দিন পর্যবেক্ষণে বাপেক্স
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে চার নতুন সুবিধা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
মৃত্যুদণ্ড ব্যর্থ, যন্ত্রণায় কাটছে ক্রিস্টার দিন
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী
পাবনায় বজ্রপাতে প্রাণ গেলো ৬ জনের
পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করবো: নাহিদ ইসলাম
গিয়াসউদ্দীন আজম শাহের অবদান নিয়ে সিম্পোজিয়াম
কফির বিল আপনার, সঙ্গ দেবেন জয়া!
মধ্যবর্তী নির্বাচনে চাপে ট্রাম্পের হোয়াইট হাউস