Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:০৬, ৩০ ডিসেম্বর ২০২৫

মনোনয়ন না নিতে পেরে কান্নায় ভেঙে পড়লেন এবি পার্টির প্রার্থী

পাঁচ মিনিটের ব্যবধানে শেষ হলো স্বপ্ন, প্রার্থীর কান্নায় মন গলেনি ইউএনওর

পাঁচ মিনিটের ব্যবধানে শেষ হলো স্বপ্ন, প্রার্থীর কান্নায় মন গলেনি ইউএনওর
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মাত্র পাঁচ মিনিট দেরির কারণে মনোনয়নপত্র জমা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ ছিলো। তবে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা ইউএনও কার্যালয়ে পৌঁছান বিকেল ৫টা ৫ মিনিটে। সময়সীমা অতিক্রম করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরীন তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়নপত্র গ্রহণের জন্য আব্দুল্লাহ বাদশা বারবার অনুরোধ করেন এবং দেরির কারণ ব্যাখ্যা করেন। কিন্তু আইনগত বাধ্যবাধকতার কথা জানিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা তার অনুরোধ গ্রহণ করেননি। একপর্যায়ে ইউএনওর কক্ষেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে আব্দুল্লাহ বাদশা বলেন, তিনি নির্ধারিত সময়ের মধ্যেই কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন। পথে গাড়ির সমস্যার কারণে সামান্য দেরি হয় এবং বিষয়টি জানাতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে একাধিকবার ফোনও করেছিলেন। মাত্র দুই থেকে পাঁচ মিনিট দেরি হওয়ায় মনোনয়ন না নেয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং মানবিক বিবেচনার অনুরোধ জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন, প্রার্থীর আবেগ এবং পরিস্থিতির কষ্ট তিনি উপলব্ধি করেন। তবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আইন অত্যন্ত কঠোর এবং নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র গ্রহণের কোনও সুযোগ নেই। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার তার নেই বলেও জানান তিনি।

ঘটনাটি নালিতাবাড়ীতে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করে। অনেকেই বিষয়টিকে নির্মম বাস্তবতা হিসেবে দেখলেও, আবার কেউ কেউ সময়সীমা নিয়ে আরও মানবিক ব্যবস্থার দাবি তুলেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ