Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ১৪ জানুয়ারি ২০২৬

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। তিনি জানান, হঠাৎ করে ফেরদৌস আরার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেয়া হয়েছিলো। সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়। গত ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর হলেও তার জন্ম ঢাকায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তার স্বামী পেশায় একজন শিক্ষক। দাম্পত্য জীবনে তারা সাত বছর বয়সী এক কন্যাসন্তানের বাবা-মা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তাহসিফের মৃত্যু: বাবার মামলা, গ্রেফতার বন্ধু দীপ
কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেয়া চলবে না: লংমার্চ পূর্ব সমাবেশে জামায়াত আমির
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না
এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন-ইউএনওর উদ্যোগে প্রশংসা
যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা বহিষ্কার
ইনানীতে নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, ১৫ দিন পর্যবেক্ষণে বাপেক্স
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে চার নতুন সুবিধা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
মৃত্যুদণ্ড ব্যর্থ, যন্ত্রণায় কাটছে ক্রিস্টার দিন
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী
পাবনায় বজ্রপাতে প্রাণ গেলো ৬ জনের
পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করবো: নাহিদ ইসলাম
গিয়াসউদ্দীন আজম শাহের অবদান নিয়ে সিম্পোজিয়াম
কফির বিল আপনার, সঙ্গ দেবেন জয়া!
মধ্যবর্তী নির্বাচনে চাপে ট্রাম্পের হোয়াইট হাউস