মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি পাল্লার সীমা তুলে নিলো ইরান
নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি থেকে সরে এসেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে ক্ষেপণাস্ত্রের পাল্লা নির্ধারণে আর এ সীমা মানা হবে না। ফলে দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ তৈরি হয়েছে।