Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১২:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের

১০০ কিলোমিটারের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ এলেই জবাবের হুঁশিয়ারি • ‘নিয়ন্ত্রণে থাকলে এগিয়ে আসুন’

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছে ইরান। হরমুজ প্রণালির ১০০ কিলোমিটারের মধ্যে কোনও মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে তার বিরুদ্ধে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

ইরানের বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘এগিয়ে আসুন, জবাব পাবেন’

আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপকমান্ডার বলেছেন, হরমুজ প্রণালি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, তাহলে মার্কিন বাহিনী যেনো তাদের একটি যুদ্ধজাহাজ ওই এলাকার ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসে।

তিনি বলেন, ওই এলাকায় কোনও মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে এলে ইরানি বাহিনী কী ধরনের জবাব দেবে, তা মার্কিন বাহিনী ভালোভাবেই জানে। গত কয়েক দিনেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করার পর ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ কড়া বক্তব্য এলো।

ইরানের এ হুঁশিয়ারি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার নতুন মাত্রা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালির আশপাশে মার্কিন ও ইরানি সামরিক উপস্থিতি বাড়লে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক