Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯, ৪ আগস্ট ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি আজ

শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি আজ
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই সাক্ষ্য গ্রহণ করবেন।

এর আগে সকাল ৯টায় রাজসাক্ষী হিসেবে হাজির হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। গত রোববার এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যেখানে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করেন শেখ হাসিনা ও কামালের জন্য।

শেখ হাসিনা, কামাল ছাড়াও এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি ছিলেন, তবে বর্তমানে তিনি রাজসাক্ষী হিসেবে বিবেচিত হবেন।

মামলায় অভিযোগ আনা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত আন্দোলনে ১৪০০ জন ছাত্র-জনতাকে হত্যা, হত্যার উসকানি ও নির্দেশ দেয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে। মোট পাঁচটি গুরুতর অভিযোগের মধ্যে রয়েছে ১৪ জুলাই ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেয়া, রংপুরে আবু সাঈদের হত্যা, চানখারপুলে আনাসসহ ছয় শিক্ষার্থীর মৃত্যু এবং আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনা।

এছাড়া মামলায় প্ররোচনা, উসকানি, অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা এবং ষড়যন্ত্রের অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা