Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৪, ১৫ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থানে নারীদের শ্রদ্ধায় ঢাবিতে ড্রোন শো

জুলাই অভ্যুত্থানে নারীদের শ্রদ্ধায় ঢাবিতে ড্রোন শো
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারীদের সংগ্রামী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে আয়োজিত এই প্রদর্শনী ‘জুলাই উইমেনস ডে’-এর অংশ হিসেবে আয়োজন করা হয়।

ড্রোন শো’তে তুলে ধরা হয় আন্দোলনে নারীদের অংশগ্রহণ ও সাহসিকতার প্রতিকৃতি। সেইসঙ্গে দেখানো হয় অভ্যুত্থানের সময়কার উল্লেখযোগ্য স্লোগান, বক্তব্য ও ঘটনার চিত্রায়ণ। শো’তে শেখ হাসিনার বিতর্কিত মন্তব্য, ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’ — তুলে ধরা হয় বিদ্রূপাত্মক ভঙ্গিতে।

520534796_1748393359379493_736111957070040424_n

‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘মাতৃভূমি অথবা মৃত্যু’— এসব স্লোগান শো'তে আলোকচিত্র ও কণ্ঠচিত্রে ভেসে ওঠে। হাজারো নারী শিক্ষার্থী, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাতভর উপভোগ করেন এ ব্যতিক্রমধর্মী প্রদর্শনী।

513141909_1032500038664549_4170799589496612964_n

শো’তে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় নির্যাতিত তন্বীর প্রতিকৃতিও প্রদর্শিত হয়। একইসঙ্গে বিডিআর বিদ্রোহ ও শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের আলোকচিত্রও ফুটিয়ে তোলা হয় শো'র মাধ্যমে।

এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি একদিকে যেমন ইতিহাস স্মরণ করিয়ে দেয়, তেমনি নারীদের রাজনৈতিক জাগরণ ও সাহসিকতাকে তুলে ধরে এক নতুন মাত্রায়।

517588416_1747439356166218_7640596114493952781_n

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ