Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ১৩ মে ২০২৬

ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছর ঢাকার মধ্যে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে এ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

এছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় যাতে কোরবানির পশুর চামড়া নষ্ট না হয়, সেজন্য সরকারিভাবে সারাদেশে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেয়া হবে, যাতে মৌসুমি ব্যবসায়ী ও সাধারণ মানুষ সহজেই চামড়া সংরক্ষণ করতে পারেন।

প্রতি বছর ঈদুল আজহার সময় চামড়ার সঠিক সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত মূল্য ও বিনামূল্যে লবণ বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হলে এ বছর চামড়া খাতে কিছুটা স্থিতিশীলতা ফিরবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর উদ্ধার
সিলেটে চলন্ত ট্রেনে আগুন, রাতভর আতঙ্কে যাত্রীরা
তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল
হাম সংকটের দায় কি ড. ইউনূসের? তথ্য-উপাত্ত বলছে ভিন্ন বাস্তবতা
৫০ ওভারের ম্যাচে ৮২২ রান! প্রতিপক্ষ অলআউট মাত্র ২৮-এ!
ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, বিক্ষুব্ধ ছাত্রীরা রাস্তায়
ইরান সংঘাতে ৩৯ মার্কিন বিমান ধ্বংস
গ্রেফতার আতঙ্কে ফিলিপাইনের পার্লামেন্টে আশ্রয়, বের করতে গোলাগুলি
মানুষ দেখলেই গুঁতো দেয়া পশুর নাম রাখলেন ‘নেতানিয়াহু’
ঢাবি কেন্দ্রীয় মসজিদে সাদিক কায়েমের আকদ সম্পন্ন
নবম পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, লাখ টাকা জরিমানা
শার্শার কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম, দেখার কেউ নেই
ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
উচ্চ রক্তচাপ এখন দেশের শীর্ষ রোগ, টেকসই অর্থায়ন জরুরি
মোবাইল টাওয়ারের বিকিরণ নিয়ে উদ্বেগ: বুয়েটকে গবেষণার নির্দেশ হাইকোর্টের