Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৩, ৩০ মে ২০২৬

প্রথম দিনেই ফিরছেন ৫ হাজারের বেশি হাজি

হজ শেষে দেশে ফেরা শুরু

হজ শেষে দেশে ফেরা শুরু
ছবি: সংগৃহীত

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে এ বছরের হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার (২৯ মে) রাত থেকেই সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট ছেড়ে যায়। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনেই ১৩টি ফিরতি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। পর্যায়ক্রমে আগামী ১ জুলাই পর্যন্ত হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশি হাজিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যান। এর আগে গত ১৭ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনার সব প্রস্তুতি সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হয়েছে। হজযাত্রীদের জন্য তাঁবু ভাড়া, আবাসনের ব্যবস্থা, পরিবহন চুক্তি, ভিসা প্রক্রিয়াসহ প্রয়োজনীয় সব কার্যক্রম যথাসময়ে শেষ করা হয়। পাশাপাশি বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যাত্রী পরিবহন কার্যক্রমও সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পরিকল্পিত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ফলে এ বছর কোনও বড় ধরনের জটিলতা বা সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন। একইভাবে ফিরতি যাত্রাও নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

হজ সম্পন্ন করে দেশে ফেরা হাজিদের স্বাগত জানাতে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী এক মাস ধরে ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের হাজিরা সৌদি আরব থেকে ফিরে আসবেন।

এদিকে হজের আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রী ও সংশ্লিষ্টরা। ধর্মীয় এ মহাসমাবেশ শেষে দেশে ফেরার যাত্রা শুরু হওয়ায় স্বজনদের মধ্যেও বিরাজ করছে আনন্দ ও অপেক্ষার প্রহর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পঁচা চামড়ার দুর্গন্ধে নাকাল আমতলীবাসি
শার্শায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ৮
শহীদ রাষ্ট্রপতি জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জুলাই আন্দোলনে মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে হাসিনার চিঠি
ক্রেতা না পেয়ে ব্যবসায়ীরা নদীতে ফেলে দিলেন চামড়া
নবীন-প্রবীণের মিলনমেলায় মেঘনার শিক্ষা উন্নয়নে নানা প্রস্তাব
হজ শেষে দেশে ফেরা শুরু
বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের
মেঘনার চরে ঝড়ে আটকা দুই শতাধিক পর্যটক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ
রাস্তায় কোরবানির বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তা বরখাস্ত
জিয়াউর রহমান: জাতীয় পুনর্জাগরণের রূপকার
চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার
পানির দামে চামড়া, ক্রেতা সংকটে রাস্তা-নদীর পাড়ে স্তূপ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজ তোপের মুখে, বক্তব্য প্রত্যাহার
পাকিস্তানকে চাপে ফেলতে গিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জে ভারত