Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর

কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি জানান, মোজাফফরকে সোমবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জানিয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমানই জিয়াউর রহমানকে গুলি করেন। একই সঙ্গে ওই সময়ের সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কেও তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন বলে জানান প্রসিকিউশন।

জিজ্ঞাসাবাদে মোজাফফর আরও জানিয়েছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কয়েক দিন আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ২৮ মে এরশাদ হেলিকপ্টারে চট্টগ্রামে যান।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা বিদ্রোহ করলে সেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও বিতর্কিত ঘটনা হিসেবে বিবেচিত হয়ে আসছে। দীর্ঘ ৪৫ বছর পর এ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য আবারও আলোচনায় এসেছে মোজাফফর হোসেনের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন মোজাফফর হোসেন। গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সেই অনুমতির ভিত্তিতেই তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তার কাছে থাকা তথ্য ও অতীতের বিভিন্ন ঘটনা সম্পর্কে তদন্তকারীরা অনুসন্ধান চালাচ্ছেন।

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের এত বছর পর মোজাফফর হোসেনের দেওয়া তথ্য তদন্তে নতুন কোনো দিক উন্মোচন করে কি না, তা পরবর্তী জিজ্ঞাসাবাদ ও তদন্তের অগ্রগতিতে স্পষ্ট হতে পারে। সোমবার দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ