Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের

চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

দেশের সর্বত্র চাঁদাবাজি ও দখলবাজির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিরোধী দল দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিযোগিতা চলছে। এ ধরনের কর্মকাণ্ড কোনওভাবেই চলতে দেয়া হবে না। জনগণের স্বার্থে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সঠিক নেতৃত্বের অভাবে বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। দেশকে এগিয়ে নিতে যোগ্য ও সৎ নেতৃত্বের প্রয়োজন রয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষাব্যবস্থা নিয়েও কথা বলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং তাদের মেধার বিকাশ ঘটাতে পারে, সে জন্য কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকারকে আরও উদ্যোগী হয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর। তাই তাদের শিক্ষা, মেধা ও দক্ষতা বিকাশে প্রয়োজনীয় সুযোগ তৈরি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও চেক বিতরণ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ