Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ বিক্রি করে দাবি পরিশোধের নির্দেশ

বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী

বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী লীগের আমলে ব্যাংকিং খাতের মতো দেশের বিমা খাতেও ব্যাপক অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ বিমা কোম্পানিগুলোকে প্রয়োজনে নিজেদের সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধ করতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্রাহকরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিমা করেন। অথচ অনেক বিমা কোম্পানি গ্রাহকদের প্রাপ্য দাবি পরিশোধ করছে না। বর্তমানে প্রায় ৫৭ শতাংশ বিমা দাবি পরিশোধ হয়নি। অর্থাৎ ১০০টি দাবির মধ্যে ৫৭টিই এখনও অনিষ্পন্ন। এটি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বিমা খাতেও ব্যাংকিং খাতের মতো বড় ধরনের অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাতটির ব্যবস্থাপনা ও লেনদেন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে।

দুর্নীতি ও অনিয়ম কমাতে প্রতিটি বিমা কোম্পানিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং অনলাইন লেনদেনের আওতায় আনা বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। এর মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি গ্রাহকের স্বার্থ সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

বিমা কোম্পানিগুলোকে গ্রাহকদের দাবি পরিশোধের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা নিয়ম মেনে দাবি পরিশোধ করছে, তারা ভালো করছে। কিন্তু যারা গ্রাহকদের পাওনা আটকে রাখছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনেক বিমা কোম্পানি গ্রাহকদের পাওনা পরিশোধ না করে জমি ও অন্যান্য সম্পদ কিনেছে বলেও অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো কোম্পানির হাতে নগদ অর্থের সংকট থাকলে প্রয়োজনে তাদের জমি ও অন্যান্য সম্পদ বিক্রি করে গ্রাহকদের দাবি পরিশোধ করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, একজন মানুষ ভবিষ্যতের নিরাপত্তার জন্য নিজের কষ্টার্জিত অর্থ থেকে বিমার প্রিমিয়াম পরিশোধ করেন। সে অর্থ জমা নেয়ার পর তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করার কোনও সুযোগ নেই। গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ