Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন দিক ও সরকারের পররাষ্ট্রনীতির অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়াই প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের মূল উদ্দেশ্য। এর বাইরে সফরের ফাঁকে বেশ কিছু বৈঠক ও কর্মসূচি থাকবে। এসব বৈঠকের অনেক সিদ্ধান্তই শেষ মুহূর্তে চূড়ান্ত হয় বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কার কার সঙ্গে বৈঠক করবেন, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। বিষয়টি গোপন রাখার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির জানান, নিউইয়র্ক সফরে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্শ্ববৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন, অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরবে সরকার।

সফরে রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পাবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করা হবে। এ জন্য নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ পার্শ্ববৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়েও সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনামূলক অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, ওই পদে দায়িত্ব পালনের প্রয়োজনীয় যোগ্যতা তার ছিল না। নিয়োগ প্রক্রিয়াটিও ত্রুটিপূর্ণ ছিল বলে মন্তব্য করেন তিনি। সংস্থাটির পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান হুমায়ুন কবির।

এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়টিও প্রধানমন্ত্রীর সফর ও সরকারের আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সমর্থন আদায়, সীমান্তসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!