Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ৭ সেপ্টেম্বর ২০২৬

‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’

‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের আত্মসমর্পণের কোনও সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা আলী আবদুল্লাহি। তিনি বলেছেন, ইরানের আত্মসমর্পণ ‘একটি অলীক স্বপ্ন, যা কখনোই বাস্তবায়িত হবে না’।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আলী আবদুল্লাহি বলেন, শত্রুপক্ষ নরম যুদ্ধ, জ্ঞানগত যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মাধ্যমে নিজেদের কৌশলগত দুর্বলতা ও ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তবে এসব প্রচেষ্টাতেও তারা কোনও সাফল্য অর্জন করতে পারবে না।

তিনি দাবি করেন, এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘লজ্জাজনক রেকর্ডে’ আরও একটি পরাজয় যুক্ত হবে।

ভবিষ্যৎ বিশ্ব অতীতের চেয়ে ভিন্ন হবে উল্লেখ করে আবদুল্লাহি বলেন, এ পরিবর্তন ইরানি জাতির জন্য মঙ্গলজনক হবে এবং এর সঙ্গে মার্কিন শক্তির ‘চূড়ান্ত পতন’ ঘটবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনা নতুন করে বাড়ার মধ্যেই আবদুল্লাহির এ বক্তব্য এলো। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়িয়েছে ওয়াশিংটন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম