আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র্যালি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজধানীতে মোটরসাইকেল র্যালি করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সোমবার রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যালির কর্মসূচি ও রোডম্যাপের বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে মোটরসাইকেল র্যালিটি শুরু হবে। এরপর র্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে শেষ হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এ র্যালির আয়োজন করছে। দলটির নেতারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত এবং এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি নেয়া হয়েছে।
র্যালিতে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলের।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়র পদপ্রার্থী। দলটির নেতাদের অংশগ্রহণে এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর উত্তরাঞ্চলে মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
সবার দেশ/কেএম




























