Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ১১ মে ২০২৬

কাপুরুষের সমাজে নাসির আমার বীরপুরুষ: তামিমা

কাপুরুষের সমাজে নাসির আমার বীরপুরুষ: তামিমা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে চলমান মামলার প্রেক্ষাপটে আবেগঘন ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী তামিমা সুলতানা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি সমাজব্যবস্থা, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন নাসির হোসেন। বিয়ের ১০ দিন পর তামিমার সাবেক স্বামী রাকিব আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

মামলাটিতে অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন ও তামিমা সুলতানা— দুজনেরই সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। গত বুধবার (৬ মে) শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক পরবর্তী তারিখ নির্ধারণ করেন। শুনানিতে বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। অন্যদিকে বিবাদীপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে।

এ ঘটনার পর সোমবার (১১ মে) ফেসবুকে দেয়া পোস্টে তামিমা সুলতানা লেখেন, অপরাধ? হ্যাঁ, অপরাধ তো হয়েছে!

তিনি বলেন, 

যে কাপুরুষদের সমাজে ছোট শিশু, বৃদ্ধ নারী থেকে শুরু করে গর্ভবতী নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়, আর ধর্ষকরা গর্ব করে ঘুরে বেড়ায়— সে সমাজে একজন ডিভোর্সি নারীকে বিয়ে করে সম্মান দেয়াটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ!

তিনি আরও প্রশ্ন তোলেন, নির্যাতিত নারীরা আদৌ বিচার পান কি না। তার ভাষায়, এসব ঘটনা নিয়ে গণমাধ্যমে ততটা আলোচনা হয় না, কারণ এতে ‘ভিউ ব্যবসা’ হয় না কিংবা ‘ফলোয়ার বাড়ে না’।

স্ট্যাটাসে তামিমা দাবি করেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে যতো আলোচনা হচ্ছে, তার সামান্য অংশও যদি সমাজে নির্যাতিত নারীদের নিয়ে হতো, তাহলে অনেক নারী নির্যাতনের শিকার হতেন না।

তিনি লেখেন, যে সমাজ নারীদেরকে পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়, নারীদেরকে শুধু ভোগের সামগ্রী মনে করে, সে কাপুরুষদের সমাজে নাসির আমাকে মাথার মুকুট বানিয়ে রেখেছে।

সবশেষে স্বামী নাসির হোসেনকে নিজের ‘বীরপুরুষ’ আখ্যা দিয়ে তামিমা সুলতানা বলেন, 

নাসির হোসেন কাপুরুষদের সমাজে আমার বীরপুরুষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন ভেঙে এসআইবিএলের প্রশাসক বদলি
ইউনূস আমলেও টিকা ছিলো, আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা কাজ করেনি
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদল নেতারা আসনে, দাঁড়িয়ে শিক্ষকরা
সিগারেটের দাম বাড়িয়ে ১৭ থেকে ৩৫ টাকার প্রস্তাব
দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির
লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ ৪ ছাত্রী, উৎকণ্ঠায় পরিবার
যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর
বীরগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার, থানায় দুই মামলা
লুটপাটকারীরা আর ব্যাংক খাতে ফিরতে পারবে না: গভর্নর
২ বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানালো বিএসএফ
মেলান্দহে চেক জালিয়াতির দায়ে জামায়াত নেতা জেলহাজতে
কাপুরুষের সমাজে নাসির আমার বীরপুরুষ: তামিমা
মঙ্গলবার শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
‘১৮ বছর বঞ্চিত থেকেও জাতীয়তাবাদী আদর্শ বদলাইনি’
নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২