Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৭:১৪, ৭ মে ২০২৬

আপডেট: ০৭:১৫, ৭ মে ২০২৬

চ্যাম্পিয়নস লিগ

টানা ফাইনালে পিএসজি, স্বপ্ন ভঙ বায়ার্নের 

টানা ফাইনালে পিএসজি, স্বপ্ন ভঙ বায়ার্নের 
ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের  সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ অ্যাগ্রিগেটে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটে নেয় ফরাসি জায়ান্টরা।

প্রথম লেগে গোলবন্যার ম্যাচ জিতে এগিয়ে থাকা পিএসজি মিউনিখেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মাঝমাঠ থেকে দারুণ পাস দেন ফাবিয়ান রুইজ। তার বাড়ানো বল থেকে নিখুঁত ক্রস করেন খাভিচা কাভারেস্খেইয়ার। সে ক্রসে ১২ গজ দূর থেকে জোরালো শটে গোল করেন উসমান দেম্বেলে।

এই গোলে ম্যাচে ১-০ এবং দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে যায় লুইস এনরিকের দল।

প্রথমার্ধে একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিলো বায়ার্ন মিউনিখ। বিশেষ করে হ্যান্ডবলের দুটি সম্ভাব্য ঘটনায় জোর আপত্তি জানায় বাভারিয়ানরা। নুনো মেন্দেস ও পরে জোয়াও নেভেসেরকে ঘিরে হওয়া ঘটনাগুলোতে পেনাল্টির দাবি উঠলেও রেফারি তা নাকচ করে দেন।

প্রথমার্ধের শেষদিকে হ্যারি কেইন ও লুইস দিয়াজ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও দৃঢ়তায় ভর করে রক্ষা করেন পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন মিউনিখ। তবে একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন সাফোনভ। অন্যদিকে পাল্টা আক্রমণে দেম্বেলে ও কাভারেস্খেইয়া ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।

শেষদিকে বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণের তীব্রতা বাড়ায় বায়ার্ন। অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান হ্যারি কেইন। এতে কিছুটা আশার আলো দেখেছিলো জার্মান ক্লাবটি। কিন্তু আরেকটি গোল না পাওয়ায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয় তাদের।

সব নাটকীয়তার পর শেষ হাসি হাসে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ৬-৫ অ্যাগ্রিগেটে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে যায় তারা।

আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেখানে পিএসজির প্রতিপক্ষ আর্সেনাল এফসি। ২০০৫-০৬ মৌসুমের পর প্রথমবার ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফাইনালে উঠেছে গানার্সরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা