Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ৭ মে ২০২৬

বিপিএলে ফিক্সিং কাণ্ড: ক্রিকেটারসহ পাঁচজনক নিষিদ্ধ 

বিপিএলে ফিক্সিং কাণ্ড: ক্রিকেটারসহ পাঁচজনক নিষিদ্ধ 
প্রতীকি ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ও বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিষিদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, ক্রিকেটার অমিত মজুমদার, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান।

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে বেটিং বা জুয়ার সঙ্গে সম্পৃক্ততা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, তদন্তে অসহযোগিতা এবং তদন্ত কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিসিবি জানিয়েছে, অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে ১৪ দিনের মধ্যে অভিযুক্তদের জবাব দিতে হবে। তবে চট্টগ্রাম রয়্যালসের কর্মকর্তা সামিনুর রহমানকে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ দেয়া হয়েছে। ফলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকছে না।

এ বিষয়ে আপাতত আর কোনও মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।

বিপিএলে ফিক্সিং ও অনিয়মের অভিযোগ সামনে আসার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে ওই বছরের অক্টোবর মাসে বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।

তদন্ত প্রতিবেদনে বেটিং সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, বিসিবির দুর্নীতিবিরোধী কোডের ধারা ৪.৩ অনুযায়ী জারি করা ডিমান্ড নোটিশ অমান্য, গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তার (ডিএসিও) সঙ্গে অসহযোগিতার বিষয়গুলো উঠে আসে।

পরে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল তদন্ত প্রতিবেদনের তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করেন। সেই যাচাই শেষে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা