Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা চালু 

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা চালু 
ফাইল ছবি

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য কাগজে সাঁটা ভিসার পরিবর্তে শুধু ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। বিষয়টি সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বার্তায় নিশ্চিত করেছে ব্রিটিশ হাইকমিশন ঢাকা।

হাইকমিশনের জানানো তথ্যে বলা হয়েছে, ভিসা অনুমোদনের পর আবেদনকারীকে তার পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি ইউকেভিআই (UK Visas and Immigration) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে অ্যাকাউন্টে থাকা তথ্য সঠিকভাবে হালনাগাদ ও যাচাই করা বাধ্যতামূলক।

ইউকেভিআই অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য আপডেট সম্পন্ন হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। এ ই-ভিসা সেবা গ্রহণের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না বলেও জানিয়েছে হাইকমিশন।

ভিসা প্রক্রিয়া, অ্যাকাউন্ট খোলা ও যাচাইসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানতে নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা