Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩১, ২৬ মার্চ ২০২৬

প্রকৃতি ও স্থাপত্যের বিস্ময়—এশিয়ার সেরা ৫ ভ্রমণ গন্তব্য

প্রকৃতি ও স্থাপত্যের বিস্ময়—এশিয়ার সেরা ৫ ভ্রমণ গন্তব্য
ছবি: সংগৃহীত

সৌন্দর্য কখনো পাহাড়ের ঢালে, কখনো প্রাচীন স্থাপত্যের কারুকাজে, আবার কখনো সমুদ্রের রঙিন আলো-ছায়ায় ধরা দেয়। বৈচিত্র্যের দিক থেকে এশিয়া মহাদেশ যেন এক অনন্য ভাণ্ডার। ভ্রমণবিষয়ক ম্যাগাজিন Time Out প্রকাশিত বিশ্বের সেরা গন্তব্যগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার কিছু অসাধারণ স্থান, যেখানে প্রকৃতি ও স্থাপত্য মিলেছে এক অপূর্ব সুরে।

কোমোডো ন্যাশনাল পার্ক, ইন্দোনেশিয়া

কোমোডো ন্যাশনাল পার্ক যেনো এক স্বপ্নরাজ্য। পাদার দ্বীপ থেকে দেখা যায় তিন রঙের সৈকত—সাদা, কালো আর গোলাপি বালুর বিস্ময়কর সমাহার। স্বচ্ছ পানির নিচে রয়েছে রঙিন কোরাল, মান্তা রে ও ডলফিনের জগৎ। আর স্থলভাগে দেখা মেলে বিশ্বের বৃহত্তম টিকটিকি কমোডো ড্রাগন। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতার জায়গা।

থ্রি হোয়েল রক, থাইল্যান্ড

থাইল্যান্ডের ইসান অঞ্চলের থ্রি হোয়েল রক এক বিস্ময়কর শিলা গঠন। দূর থেকে দেখলে মনে হয় তিনটি বিশাল তিমি জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। পাথরের ওপর দাঁড়িয়ে চারপাশের ঘন বন, মেকং নদীর তীর আর দূরের পাহাড় মিলিয়ে যে দৃশ্য দেখা যায়, তা এক কথায় শ্বাসরুদ্ধকর।

পুনাখা উপত্যকা, ভুটান

ভুটানের পশ্চিমাঞ্চলের পুনাখা উপত্যকা যেন জীবন্ত চিত্রকর্ম। ধাপে ধাপে সাজানো সবুজ জমি, কুয়াশায় মোড়া পাহাড় আর শান্ত পরিবেশ মিলে এক প্রশান্তির আবহ তৈরি করে। এখানে অবস্থিত Khamsum Yulley Namgyal Chorten বৌদ্ধ স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন, যার দেয়ালে রয়েছে সূক্ষ্ম ফ্রেস্কোচিত্র।

হা জিয়াং, ভিয়েতনাম

উত্তর ভিয়েতনামের হা জিয়াং প্রকৃতির এক অন্যরকম রূপ তুলে ধরে। আঁকাবাঁকা পাহাড়ি পথ, ধাপে সাজানো ধানখেত আর গভীর উপত্যকা মিলিয়ে তৈরি হয়েছে অপার্থিব দৃশ্য। বিশেষ করে Ma Pi Leng Pass থেকে নিচে বয়ে যাওয়া নহো কুয়ে নদীর দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করে।

এলা, শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা শান্ত, সবুজ আর মনোমুগ্ধকর। এখানকার অন্যতম আকর্ষণ Nine Arches Bridge—নয় খিলানের এ সেতু দিয়ে পাহাড়ি ট্রেন চলার দৃশ্য যেন পোস্টকার্ডের মতো সুন্দর। চা-বাগানের মধ্য দিয়ে বয়ে যাওয়া ট্রেনযাত্রা এখানে পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

এছাড়াও তালিকায় রয়েছে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, চীনের ঝাংয়ে জাতীয় ভূ-উদ্যান, জাপানের কিনকাকু-জি মন্দির, ভারতের জয়পুর এবং ভিয়েতনামের হোই আন-যেগুলোও তাদের নিজস্ব বৈশিষ্ট্যে বিশ্বভ্রমণকারীদের আকর্ষণ করে চলেছে।

প্রকৃতি আর মানুষের সৃজনশীলতার এ মেলবন্ধনই এশিয়াকে করে তুলেছে ভ্রমণপিপাসুদের কাছে এক অদ্বিতীয় গন্তব্য।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন: এনসিপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সিজেএফডির নিন্দা
আইনশৃঙ্খলা সামলাতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের চরিত্র হননে ব্যস্ত: জামায়াত
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওসির বিরুদ্ধে
বিশ্ব শেয়ারবাজারে বড় ধস, একদিনে কমলো ২.৫ ট্রিলিয়ন ডলার
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, চাঁদপুরে বিএনপির বিক্ষোভ
ইরান থেকে হাজার কিলোমিটার দূরে মার্কিন নৌবাহিনী: তেহরান
বৈশাখী বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা
যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর
‘ব্যাড টাচের’ শিকার হয়েছিলেন প্রভাও
টেকনাফের পাহাড়ে ৩ লাশ, যৌথ বাহিনীর অভিযান
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
৭ নভেম্বর ছিলো শত্রু-মিত্র চিহ্নিত করার গুরুত্বপূর্ণ দিন: প্রধানমন্ত্রী
সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬