Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

কমলাপুরে ট্রেনে আগুন

কমলাপুরে ট্রেনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর স্টেশনে অপেক্ষমাণ ট্রেনটিতে আগুন লাগে। প্রতিদিনের সূচি অনুযায়ী, রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশে হাওর এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিলো।

আগুন লাগার খবর পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা রয়েছে কি না, নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত হয়েছে—এ বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা