Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরু হচ্ছে আজ (৯ জুলাই), যা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি ওয়াশিংটন ডিসিতে সরাসরি অংশ নিচ্ছেন। এদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে "Agreement on Reciprocal Tariff" নিয়ে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ শুরু হয়েছে। আলোচনায় অংশ নিতে বাণিজ্য সচিব এবং এক অতিরিক্ত বাণিজ্য সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন।

এর আগে গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ফলপ্রসূ হয়, যা এগিয়ে নেওয়ার প্রত্যাশায় এবার দ্রুত কার্যকর সমঝোতায় পৌঁছাতে চায় বাংলাদেশ। প্রেস সচিবের ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

বাংলাদেশ এই আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হার হ্রাস এবং বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণে অগ্রগতি অর্জনের বিষয়ে আশাবাদী। মূল লক্ষ্য হলো—উভয় দেশের বাণিজ্য ভারসাম্য রক্ষা এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান