Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩৫, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ০৪:০৫, ২৫ জুলাই ২০২৫

দেশের বাজারে সোনার দাম কমেছে, রুপার দাম অপরিবর্তিত

দেশের বাজারে সোনার দাম কমেছে, রুপার দাম অপরিবর্তিত
ছবি: সংগৃহীত

টানা দুই দিন ধরে দুই দফা দাম বাড়ার পর অবশেষে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হবে।

নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা, যা বৃহস্পতিবার ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা।

এর আগে ২২ জুলাই সোনার দাম বাড়িয়ে ২৩ জুলাই কার্যকর করে বাজুস। পরদিন ২৩ জুলাই ফের দাম বাড়িয়ে ২৪ জুলাই তা কার্যকর হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এবার দাম কমিয়ে আনলো সংগঠনটি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য