Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ৪ আগস্ট ২০২৫

এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় জব্দের আদেশ

এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় জব্দের আদেশ
ফাইল ছবি

খেলাপি ঋণের মামলায় এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের (জব্দ) নির্দেশ দিয়েছেন ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। সোমবার (৪ আগস্ট) আদালত এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, এক্সিম ব্যাংক এক বছর আগে তারল্য সংকট মোকাবেলায় ব্যাংক এশিয়ার কাছ থেকে ৩৮৮ কোটি ৯৫ লাখ ২৬ হাজার ৯৪৪ টাকার ঋণ গ্রহণ করে। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় ব্যাংকটি। এর পর ব্যাংক এশিয়া খেলাপি ঋণ আদায়ের জন্য আদালতে মামলা দায়ের করে।

আদালতে বাদীপক্ষ জানায়, নালিশি ঋণের বিপরীতে এক্সিম ব্যাংকের কোনো দায়বদ্ধ সম্পত্তি নেই, তবে তাদের প্রধান কার্যালয় ওই সম্পত্তির মধ্যে পড়ে। তারা আরও উল্লেখ করে, ব্যাংকটির আর্থিক অবস্থা এতটাই নাজুক যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক্সিম ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে। তাই প্রধান কার্যালয়ের সম্পত্তি ক্রোক না করলে খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।

শুনানি ও নথি পর্যালোচনার পর আদালত এক্সিম ব্যাংককে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়, কেনো প্রধান কার্যালয় জব্দ করা হবে না। একই সঙ্গে কারণ দর্শানো বা আপত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে প্রধান কার্যালয় ক্রোকের আদেশ জারি করা হয়।

এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে, যেদিন বিবাদীপক্ষ অর্থাৎ এক্সিম ব্যাংককে জবাব দাখিল করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট