Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

সেপ্টেম্বরে রেমিট্যান্সে উত্থান: প্রথম ছয় দিনে এসেছে ৫১ কোটি ডলার

সেপ্টেম্বরে রেমিট্যান্সে উত্থান: প্রথম ছয় দিনে এসেছে ৫১ কোটি ডলার
ছবি: সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। মাসের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৬১ কোটি টাকা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে প্রতিদিন এসেছিল ৮ কোটি ১ লাখ ৩৭ হাজার ডলার। অন্যদিকে, গত আগস্টে প্রতিদিন গড়ে এসেছিল ৮ কোটি ৭ লাখ ২৯ হাজার ৬৬৬ ডলার। এ হিসেবে আগস্ট ও গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরের ছয় দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক একাই সংগ্রহ করেছে ৪ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৪০ হাজার ডলার।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য