Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩০, ১১ মার্চ ২০২৬

প্রজ্ঞা ও আত্মার সংবাদ সম্মেলন

জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি 

জাতীয় সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি 
ছবি: সংগৃহীত

প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা জাতীয় সংসদে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আইন হিসেবে পাস করার দাবি জানিয়েছে। সংগঠন দুটি বলছে, জনস্বাস্থ্য রক্ষা ও তামাকজনিত মৃত্যুহার কমাতে সংসদের প্রথম অধিবেশনে এটি আইন হিসেবে প্রণীত হওয়া জরুরি।

সংবাদ সম্মেলন বুধবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয়, তামাক ব্যবহারের কারণে বছরে প্রায় দুই লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এছাড়া তামাক ব্যবহার ও উৎপাদনের কারণে স্বাস্থ্য ও পরিবেশে ক্ষতি প্রতি বছরে ৮৭ হাজার কোটি টাকার বেশি। তামাক খাত থেকে অর্জিত রাজস্বের চেয়ে এ ক্ষতি দ্বিগুণ। বর্তমানে দেশের ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার করছেন।

সংগঠনগুলোর বক্তব্য, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত কার্যকর না হলে জনস্বাস্থ্য ও অর্থনীতিতে তামাকের ক্ষতিকর প্রভাব আরও বেড়ে যাবে। তারা মনে করেন, অধ্যাদেশটি যদি সংসদে পাস করা হয়, তবে নতুন প্রজন্ম নিকোটিন পণ্য যেমন ই-সিগারেট ও ভ্যাপ ব্যবহার শুরু করতে পারবে না এবং শিশু, নারীসহ অধূমপায়ী জনগণ পরোক্ষ ধূমপানের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের চীফ রিপোর্টার কাওসার রহমান, ডেইলি টাইমস অফ বাংলাদেশ-এর হেড অফ অনলাইন মো. মনির হোসেন লিটন, আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন ও কো-কনভেনর মিজান চৌধুরী, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ। মূল উপস্থাপনা করেন প্রজ্ঞা’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব