Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব ফুসফুস দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা

ফুসফুসের সুস্থতায় জরুরি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন

ফুসফুসের সুস্থতায় জরুরি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে মৃত্যুর প্রধান ১০টি কারণে চারটিই ফুসফুস ও শ্বাসতন্ত্রসংক্রান্ত, যার অন্যতম কারণ তামাক সেবন। বিশেষজ্ঞরা বলছেন, এ ঝুঁকি কমাতে এবং ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় একটি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন এখন সময়ের দাবি।

‘বিশ্ব ফুসফুস দিবস ২০২৫’ উপলক্ষে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন’ শীর্ষক এক ওয়েবিনারে বিশেষজ্ঞ, চিকিৎসক, সাংবাদিক ও জনস্বাস্থ্যবিদরা এ আহ্বান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল: ‘Healthy Lungs, Healthy Life’।

ওয়েবিনারে তুলে ধরা হয়:

  • বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে (গ্যাটস ২০১৭)
  • ৮১ লাখ মানুষ কর্মক্ষেত্রে এবং আড়াই কোটি মানুষ গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন
  • তামাকজনিত কারণে প্রতি বছর দেশে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়
  • ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পুরুষদের প্রায় ৮০%-ই ধূমপায়ী

বিশেষজ্ঞরা বলেন, ফুসফুস ক্যানসার, সিওপিডি, যক্ষ্মা ও হাঁপানির অন্যতম প্রধান কারণ তামাক। ফলে এ অভ্যাস নিয়ন্ত্রণে না আনলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

ওয়েবিনারে বক্তারা আরও জানান, দেশের ৪০% অসংক্রামক রোগজনিত মৃত্যু ঘটে ফুসফুস ও হৃদরোগে। এ অবস্থায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই।

আইন সংশোধনের দাবি

স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২১ সালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিলেও তা এখনও চূড়ান্ত হয়নি। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সংশোধনীটি পাসের দাবি জানান।

অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক (সভাপতি, বাংলাদেশ ক্যানসার সোসাইটি) বলেন, নীতিনির্ধারকদের কাছে অসুস্থ মানুষের আর্তনাদ পৌঁছাতে হবে, তাহলে তারা আইন সংশোধনকে অগ্রাধিকার দেবে।

ডা. আসিফ মুজতবা মাহমুদ (মহাসচিব, বাংলাদেশ লাং ফাউন্ডেশন) বলেন, ফুসফুসের সুস্থতায় তামাক নিয়ন্ত্রণ অত্যাবশ্যক।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ বলেন, গণমাধ্যমের আরও দায়িত্ব নিয়ে এ বিষয়ে কাজ করা উচিত।

স্পটলাইটনিউজ২৪.কম সম্পাদক মোর্শেদ নোমান বলেন,তামাক নীতিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ভবিষ্যতেও থাকবে।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞা’র ডিজিটাল মিডিয়া প্রধান মেহেদী হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসান শাহরিয়ার, কর্মসূচি প্রধান, প্রজ্ঞা।

ওয়েবিনারে বিভিন্ন তামাকবিরোধী সংগঠন, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খুলনা সিটি মেডিক্যালের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা-বার্না বয়
মেট্রোরেলের নিচে পশুর হাট, ক্ষতি ৩০ লাখ টাকা
‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ
উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট: নাহিদ ইসলাম
তামাকপণ্য সস্তা হওয়ার শঙ্কা, হাতছাড়া হবে হাজার কোটি টাকার রাজস্ব
অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডেতে ইতিহাস গড়লো বাংলাদেশ
৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান উড়িয়েছেন পাইলট
বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপ করলো আওয়ামীকর্মীরা
মমতার কংগ্রেসে ফেরার জোর গুঞ্জন! সোনিয়ার সঙ্গে বৈঠক