Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা
ছবি: সংগৃহীত

দেশে তামাকজনিত রোগে প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষের মৃত্যু হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত দেরি হবে, তামাকজনিত মৃত্যু ও ক্ষতির পরিমাণ ততই বাড়তে থাকবে। এ বাস্তবতায় দ্রুত আইন সংশোধনের দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতা চেয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধি দল এ দাবি তোলে। আলোচনায় তারা জানান, তামাকখাত থেকে যে পরিমাণ রাজস্ব আয় হয়, তার চেয়ে বহুগুণ আর্থিক ক্ষতি হয় তামাক-সংশ্লিষ্ট মৃত্যু, অসুস্থতা ও উৎপাদনশীলতা হ্রাসের কারণে।

প্রতিনিধিরা উল্লেখ করেন, ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। তাই আইনের খসড়া সংশোধনী দ্রুত অনুমোদনের জন্য এনবিআরের কার্যকর ভূমিকা রাখা জরুরি।

সাক্ষাৎকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, 

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের কাজে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আলোচনায় আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার মেহেদী হাসান অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য