Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:৩৪, ২০ এপ্রিল ২০২৬

দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি

রাজধানীতে এবার ২৬টি পশুর হাট বসবে

রাজধানীতে এবার ২৬টি পশুর হাট বসবে
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানী ঢাকা-তে মোট ২৬টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাটে পশু কেনাবেচা হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হাটগুলোর ইজারাদার নির্ধারণে ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি সারুলিয়া স্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি হবে। এছাড়া পোস্তগোলা শ্মশানঘাটের পাশ, শাহজাহানপুর, রহমতগঞ্জ ক্লাব এলাকা, আফতাবনগর, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড, বনশ্রী, জুরাইন রেলক্রসিংসহ বিভিন্ন খালি জায়গায় অস্থায়ী হাট বসবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি মিরপুর, কালশী, বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা, দিয়াবাড়ি, ভাটারা, কাঁচকুড়া ও বিভিন্ন খোলা জায়গায় মোট ১২টি অস্থায়ী হাট বসবে।

হাটগুলোতে ঈদুল আজহার দিনসহ মোট পাঁচ দিন পশু কেনাবেচা চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে অতীতের মতো এবারও নির্ধারিত সময়ের আগেই কিছু হাটে কার্যক্রম শুরু হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঢাকা দুই সিটি করপোরেশন বলছে, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পশু বেচাকেনা নিশ্চিত করতে হাটগুলোতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খুলনা সিটি মেডিক্যালের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা-বার্না বয়
মেট্রোরেলের নিচে পশুর হাট, ক্ষতি ৩০ লাখ টাকা
‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ
উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট: নাহিদ ইসলাম
তামাকপণ্য সস্তা হওয়ার শঙ্কা, হাতছাড়া হবে হাজার কোটি টাকার রাজস্ব
অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডেতে ইতিহাস গড়লো বাংলাদেশ
৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান উড়িয়েছেন পাইলট
বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপ করলো আওয়ামীকর্মীরা
মমতার কংগ্রেসে ফেরার জোর গুঞ্জন! সোনিয়ার সঙ্গে বৈঠক