Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১৫ মে ২০২৫

কুরবানির পশুর হাট রাজধানীর যেসব স্থানে

কুরবানির পশুর হাট রাজধানীর যেসব স্থানে
ছবি: সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীজুড়ে প্রস্তুতি শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। দক্ষিণ ও উত্তর মিলিয়ে এবার মোট ১৯টি স্থানে বসবে কুরবানির পশুর অস্থায়ী হাট। হাটগুলো চলবে ঈদের আগের তিনদিনসহ মোট পাঁচ দিন। থাকবে নিরাপত্তার কঠোর ব্যবস্থা।

বাদ পড়েছে আফতাবনগর ও মেরাদিয়া

আদালতের নিষেধাজ্ঞার কারণে এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে রাজধানীর দুটি আলোচিত এলাকা—আফতাবনগর ও মেরাদিয়া। তবে নিয়মিতভাবে চলবে গাবতলীর স্থায়ী পশুর হাট।

উত্তর সিটি করপোরেশনে ১০টি হাট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এবার বসবে মোট ১০টি পশুর হাট। গাবতলী ছাড়াও বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে হাট বসানোর প্রস্তুতি চলছে।

উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন পরিবেশে হাট পরিচালনা করা হবে। ইজারা প্রদানের ক্ষেত্রে সিটি করপোরেশন নিরপেক্ষ থাকবে এবং নিলাম হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। রাস্তা ও পরিবেশ নোংরা হলে ইজারাদারকে জবাবদিহি করতে হবে।

দক্ষিণে ৯টি হাট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এবার ৯টি হাট বসানো হবে। এর মধ্যে রয়েছে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা ও সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা।

দক্ষিণের প্রশাসক ড. মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে টেন্ডার ইতোমধ্যে হয়েছে। দ্বিতীয় দফার দরপত্র জমা দেয়ার শেষ সময় ২৭ মে। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করে হাট পরিচালনার অনুমোদন দেয়া হবে। নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোথাও হাট বসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বর্জ্য ব্যবস্থাপনায় কড়া নজর

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, পশু বেচাকেনার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও চলবে বিশেষ নজরদারি। সিটি করপোরেশনের বিশেষ টিম থাকবে সার্বক্ষণিক মাঠে, যাতে হাট শেষে দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়।

সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মের কঠোর প্রয়োগের মাধ্যমে এবারের কোরবানির পশুর হাটগুলো যেন শহরের পরিবেশ ও জনদুর্ভোগকে বিঘ্ন না ঘটায়—সে প্রত্যাশাই করছেন নগরবাসী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বৃহত্তর ঐক্যের উদ্যোগ শুরু, আজ বৈঠক এনসিপির সঙ্গে
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
বিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগ
‘ডিসেম্বরকেন্দ্রিক ঐক্যে’ অংশ নেবে না এনসিপি: নাহিদ
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, নবায়ন নিয়ে শুরু হয়নি আলোচনা
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা
১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
সাদিক কায়েমের বাড়িতে ছাত্রলীগের আগুন, ১০ কর্মীর বিরুদ্ধে মামলা
মাহিকে সমর্থন দিতে পুয়ের্তো রিকোয় মিথিলা
হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস
বাংলাদেশি সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন
ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের