Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৮, ১৭ মে ২০২৫

ধানমন্ডিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ধানমন্ডিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
প্রতীকি ছবি

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী (২৭) নামের এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২১) নামে আরেক যুবক গুরুতর আহত হন।

শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুজনকেই গুরুতর অবস্থায় প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন।

নিহত আলভী ধানমন্ডির ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি হাজারীবাগ বিজিবি ৫ নম্বর গেট এলাকার বাসিন্দা মশিউর খান পাপ্পুর ছেলে। আহত আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। তিনিও একই এলাকার বাসিন্দা।

আলভীর মামি মাহি বেগম জানান, রাত সোয়া ৮টার দিকে আলভী ও আশরাফুল জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিন থেকে চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে এসে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুল বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিলো। আলভী নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা, আগুন
যে মসজিদ থেকে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু
প্রতিযোগিতা কমিশনে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর
আমাজনের বন থেকে খাবার চাইতে লোকালয়ে ২০ আদিবাসী
দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস