Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ২৬ জুন ২০২৫

আপডেট: ০১:১৮, ২৬ জুন ২০২৫

রেলের কর্মচারী আটক

ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষণের অভিযোগ

ট্রেনের টয়লেটে নারী যাত্রী ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রেলওয়ের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি রেলওয়ের অ্যানাউন্সার (পিএ অপারেটর) পদে কর্মরত।

বুধবার সকাল ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার নারী কুড়িগ্রামের বাসিন্দা। অভিযুক্ত সাইফুলের বাড়ি গাইবান্ধায়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমলাপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেসের কাছে একা ছিলেন ওই নারী। সেসময় ট্রেনের দায়িত্বরত সাইফুল ইসলাম তাকে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে 'খ' বগির এসি কোচের উত্তর পাশের টয়লেটে নিয়ে ধর্ষণ করেন।

পরে ট্রেন চলন্ত অবস্থায় ভুক্তভোগী বিষয়টি রেলওয়ে পুলিশের কাছে জানান। সঙ্গে সঙ্গে অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ও ভুক্তভোগীকে ঢাকা রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত