Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ৩ আগস্ট ২০২৫

আজ ঢাকায় ৩ কর্মসূচি, যানজট এড়াতে ডিএমপি নির্দেশনা

আজ ঢাকায় ৩ কর্মসূচি, যানজট এড়াতে ডিএমপি নির্দেশনা
ফাইল ছবি

আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় তিনটি বড় কর্মসূচি ঘিরে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিয়ন্ত্রণ বলবৎ থাকবে।

ডিএমপি জানায়, শাহবাগ মোড়ে দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’, বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে চলমান সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানে বিপুল জনসমাগমের আশঙ্কা রয়েছে।

শনিবার (২ আগস্ট) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যানজটের সম্ভাবনার কথা উল্লেখ করে যানবাহন চালকদের বিকল্প রুট ব্যবহার করার আহ্বান জানান।

ডাইভারশন পয়েন্ট ও বিকল্প রুট

  • হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তর দিক থেকে আগত যানবাহন শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড ব্যবহার করবে।
  • কাটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা যানবাহন শাহবাগের পরিবর্তে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা বামে মোড় নিয়ে সোনারগাঁও রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।
  • মৎস্য ভবন মোড়: হাইকোর্ট/কদম ফোয়ারা থেকে আগত যানবাহন শাহবাগের পরিবর্তে হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে যাবে।
  • কাকরাইল মসজিদ ক্রসিং: উত্তর দিক থেকে আসা যানবাহন মৎস্য ভবন হয়ে শাহবাগে না গিয়ে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে।
  • টিএসসি/রাজু ভাস্কর্য: দোয়েল চত্বর/নীলক্ষেত থেকে আসা যানবাহন টিএসসি হয়ে শাহবাগে না গিয়ে বিকল্প পথে চলবে।

এ ছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

ডিএমপি বিশেষভাবে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে যানজটে পড়লেও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮