Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ২২ জুন ২০২৫

‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’

নাগরিকদের আধুনিক ডাটাবেস গড়তে ডিএমপির উদ্যোগ

নাগরিকদের আধুনিক ডাটাবেস গড়তে ডিএমপির উদ্যোগ
ছবি: সংগৃহীত

মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজধানীর ওয়ারী বিভাগে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫’ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে এ বিশেষ কর্মসূচি।

ডিএমপি ওয়ারী বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’— এ স্লোগানকে সামনে রেখে এলাকাভিত্তিক বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও তাদের পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

যাদের তথ্য আগে নেয়া হয়েছে কিন্তু বাসা পরিবর্তন করেছেন, তাদের হালনাগাদ তথ্যও নেয়া হবে। সংগ্রহের আওতায় থাকছে স্ত্রী, সন্তান, গৃহকর্মী, ড্রাইভারসহ পরিবারের অন্যান্য সদস্যদের তথ্যও।

এ তথ্যভাণ্ডার ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং দ্রুত তদন্তে কার্যকর সহায়ক হবে বলে আশা করছে পুলিশ।

ওয়ারী বিভাগ সবাইকে তথ্য প্রদানে সহযোগিতার অনুরোধ জানিয়ে বলেছে— এটি শুধু পুলিশের জন্য নয়, একটি নিরাপদ ঢাকা গড়ার যৌথ উদ্যোগ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার